BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেনকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
হিন্দি সিনেমার অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে গোয়ায় তার মৃত্যু হয়।
বিবিসি মারাঠির সহযোগী সাংবাদিক প্রাচী প্রতিভা শিরীষকে নানা পাটেকরের ছেলে মলহার পাটেকর তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নানা পাটেকরের মৃত্যু হয়।
৭৫ বছর বয়সী এই অভিনেতাকে পানাজির কাছের ডোনা পাউলায় অবস্থিত তার অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. শেখর সালকার জানিয়েছেন, টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরও মি. পাটেকরকে বাঁচানো যায়নি।