পাঠচক্রের আলোচনায় স্থান পায় কিশোর আলো ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যা। আর সাংগঠনিক বৈঠকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর পরিকল্পনা এবং সংগঠনকে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন সবাই।

বন্ধু মারুফ আল গালিবের সঞ্চালনায় শুরুতে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কিশোর আলোকে ঘিরে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন উপস্থিত বন্ধুরা। আগামী দিনগুলোয় বন্ধুসভার কার্যক্রম আরও সুন্দর, সুসংগঠিত ও দায়িত্বশীলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘পাঠচক্রে অংশ নিয়ে একটি বইকে শুধু পড়া নয়; বরং তার বিষয়বস্তু নিয়ে ভাবা ও নিজের উপলব্ধি প্রকাশ করার সুযোগ পাওয়া যায়। আজকের এই পাঠচক্র নিজেদের জ্ঞান ও চিন্তাকে সমৃদ্ধ করার একটি সুযোগ। আমরা চাই, বন্ধুসভার প্রত্যেক বন্ধু বই পাঠ ও জ্ঞানচর্চার সঙ্গে নিয়মিত যুক্ত থাকুক।’

যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা বলেন, একটি ভালো উদ্যোগ সফল করতে হলে শুরু থেকেই পরিকল্পনা পরিষ্কার থাকতে হবে। কে কোন দায়িত্ব পালন করবে, কীভাবে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ হবে এবং কখন কাজটি বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া জরুরি। সবার অংশগ্রহণ নিশ্চিত করেই আমরা এগিয়ে যেতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসভাপতি আশিকুর রহমান খান, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মৃদুল, প্রচার সম্পাদক টুটুল শিকদার, অর্থ সম্পাদক ছামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু বৃষ্টি আক্তার, নাইমা আক্তার, রাহুল মিয়া, সাফিন হোসেন, মাহমুদুল হাসানসহ অন্য বন্ধুরা।