BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ দেশটিতে 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার বড় ধরনের বিক্ষোভ দাঙ্গা ও লুটপাটে রূপ নেওয়া এবং পরদিন রোববারও প্যারিসের কিছু এলাকায় বিশৃঙ্খলা অব্যাহত থাকায় তিনি এ আহ্বান জানিয়েছেন।
এলিসি প্রাসাদ থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বিক্ষোভকারীদের পরিস্থিতির আরও অবনতি না ঘটাতে সতর্ক করেন।
এসময় তিনি বলেন, "আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি"।
জ্বালানির দাম বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং স্কুলসহ বিভিন্ন সরকারি সেবার মানের অবনতির প্রতিবাদে শনিবার রাস্তায় নেমেছিলেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ, যাদের অধিকাংশের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ।
ম্যাক্রঁ বলেন, বিক্ষোভকারীদের 'ন্যায্য দাবি' এবং 'যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর করেছে এবং লুটপাট করেছে', তাদের আলাদাভাবে দেখতে হবে।