BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images

ফ্রান্সজুড়ে দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর সেন্ট্রাল প্যারিসের কিছু অংশসহ দেশটির বিভিন্ন শহরে রাতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

প্যারিস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্লাস দে লা রিপাবলিক ও লে আল শপিং এলাকায় কারফিউ থাকবে। সপ্তাহান্তে এসব এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন।

এ ছাড়া শহরের কেন্দ্রীয় এলাকার আরও কয়েকটি স্থানে অনুমতি ছাড়া জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দক্ষিণের মার্সেই, বোর্দো, নিস ও লিওঁ সহ বিভিন্ন শহর এবং উত্তরের লিল ও অন্যান্য শহরে তরুণদের চলাচল ও জনসমাগম সীমিত করার লক্ষ্যে আংশিক কারফিউ ঘোষণা করা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ স্বীকার করেন, কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি।