BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
কোনো কিছুতে খুব বেশি ভয় পেলেই আমরা অনেক সময় সেটিকে 'ফোবিয়া' বলে থাকি। যেমন, সাপ বা উঁচু জায়গায় তীব্র ভয়। তবে তীব্র ভয় আর ফোবিয়া এক বিষয় নয়। চিকিৎসাবিজ্ঞানের হিসাবে ফোবিয়া আসলে খুব বেশি মানুষের মধ্যে দেখা যায় না।
মূলত, ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে।
কিন্তু কোনো নির্দিষ্ট বস্তু বা পরিস্থিতি নিয়ে ভয় যখন মাত্রাতিরিক্ত ও অযৌক্তিক প্রতিক্রিয়ায় পরিণত হয়, দীর্ঘদিন থাকে এবং সেই কারণে কেউ কোনো স্বাভাবিক কাজকর্ম বা পরিস্থিতি এড়িয়ে চলা শুরু করেন, তখন সেটি আর সাধারণ ভয়ের কাতারে থাকে না সাধারণত।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ বা এনআইএমএইচ বলছে, ফোবিয়া হলো কোনো কোনো নির্দিষ্ট বস্তু বা পরিস্থিতির প্রতি তীব্র ভয় বা বিরূপ প্রতিক্রিয়া। ফোবিয়ার ক্ষেত্রে কোনো বস্তু বা পরিস্থিতি বাস্তবে যতটা বিপজ্জনক, তার তুলনায় ব্যক্তির ভয় অনেক বেশি হয়।
কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?