BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্রকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
ইরানের মদদপুষ্ট তিনজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ধারাবাহিক হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা ডিওজে।
মার্কিন বিচার বিভাগ বলেছে, ইরানি এজেন্টরা সম্প্রতি যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। তারা আরও জানায়, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডের কাছে ঘটে যাওয়া বড় ঘটনাটিতে তারা জড়িত ছিল, যেখানে মার্কিন সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল।
একজন ব্যক্তি, যিনি ইরান-ইরাকের দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নিউইয়র্কের একটি কারাগার থেকে যুক্তরাজ্যে থাকা তার পরিচিতদের সাথে যোগাযোগ করেছেন, যেখানে তিনি পূর্ববর্তী অভিযোগের ভিত্তিতে বিচারের অপেক্ষায় আছেন। অন্য দুজনের বিরুদ্ধেও ইরান থেকে একই কাজ করার অভিযোগ আনা হয়েছে।
আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা ইরান জোরালোভাবে অস্বীকার করেছে। ঘাঁটিটির কাছে সন্দেহজনক ভ্যান দেখা যাওয়ার খবর পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় যুক্তরাজ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে ইরানি নাগরিক মোহসেন মোহাজেরি, ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি এবং দ্বৈত ইরানি-ইরাকি নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।