এর অংশ হিসেবে ক্যাম্পাসে নিম, বহেড়া, হরীতকী, আমলকী, পেয়ারা, কাঁঠাল, জলপাই, লেবু, আম, শিশুগাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন বন্ধুরা। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয় পাতাবাহার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস। তিনি বলেন, ‘প্রিয় শিক্ষকের স্মৃতিতে এমন উদ্যোগ প্রশংসনীয়। গাছগুলো একদিকে পরিবেশের উপকারে আসবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।’
অকালপ্রয়াত শিক্ষক কাজী মসিউর রহমানের স্মৃতিতে গোবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ।ইতিহাস বিভাগের শিক্ষক মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভালো কাজের মধ্য দিয়ে মানুষের স্মৃতি ধরে রাখা যায়। এই বৃক্ষরোপণ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।’
গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘আমরা চাই, রোপণ করা গাছগুলো বড় হয়ে ক্যাম্পাসকে সবুজ করে তুলুক এবং প্রিয় শিক্ষকের স্মৃতিকে ধরে রাখুক।’
সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও জরুরি। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ ক্যাম্পাসকে আরও সবুজ ও সুন্দর করে তুলবে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী, বন্ধু আকাশ রায়, স্মৃতি রানী, সিয়াম, রিপনসহ অন্য বন্ধুরা।