বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো অপরাজেয় তারাসাফল্য প্রতিকূলতা জয় করে আলো ছড়াচ্ছেন যিনিনিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০: ১১ ব্যাংক
আনিকা এ বছর পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ
পড়াশোনার প্রতি গভীর অনুরাগ, নিয়মিত প্রচেষ্টা এবং ধারাবাহিকভাবে ভালো ফলাফল করার কারণে তিনি শিক্ষক ও পরিচিত মহলে প্রশংসিত হয়েছেন। এই শিক্ষাবৃত্তি মূলত আনিকার শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। প্রতিনিয়ত আর্থিক ও সামাজিক নানা লড়াই পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের আশার আলো দেখায়।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়াই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি নিজের পরিবারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চান।
মেধা, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সম্বল করে আনিকা বুশরার এই এগিয়ে চলা বারবার প্রমাণ করে—সুযোগ ও সামান্য সহযোগিতা পেলেই প্রতিকূলতার পাহাড় টপকে একজন অদম্য শিক্ষার্থী পৌঁছে যেতে পারে তার স্বপ্নের ঠিকানায়।
উল্লেখ্য, আনিকাদের নিজস্ব কোনো বাড়ি বা জমিও নেই। তাঁর বাবা আইনুল হক পীরগঞ্জ উপজেলা পরিষদের মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সপরিবারে উপজেলার একটি পরিত্যক্ত কোয়ার্টারে বসবাস করতেন। বাবার মৃত্যুর পরও পরিবারটি সেখানেই রয়েছে। আনিকার পরিবারের আর্থিক অসচ্ছ্বলতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ কোয়ার্টারে থাকার জন্য কোনো ভাড়া নেয় না। তিন ভাইবোনের মধ্যে আনিকা মেজো। বাবা মারা যাওয়ার এক বছর আগেই তাঁর বড় বোনের বিয়ে হয় এবং তাঁদের এক ভাই স্নাতক ফাইনাল পরীক্ষা দিয়েছেন, এখনো ফল প্রকাশ হয়নি। এর মধ্যে আনিকা বুশরার ভালো করা আশা জাগিয়েছে নি:সন্দেহে।