BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপ্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, MD SAJAL

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত।

তুলনামূলক কম পরিচিত এই ফলটির প্রতি কৃষকদের আগ্রহ বাড়লেও দেশে এর বাজার কতটা কিংবা অর্থনৈতিক দিক থেকে এটি কতটা সম্ভাবনাময় তা নিয়ে নানা ধরনের মতামত আছে কৃষি বিশেষজ্ঞদের মধ্যে।

কেউ কেউ বলছেন 'এটি পর্যটন এলাকার ফল', আবার কেউ বলছেন, 'এই ফল জুস বা শরবতের জন্য'। আবার কেউ বলছেন 'ফলের চেয়ে এর ফুলই বেশি আকর্ষণীয় ও সুগন্ধযুক্ত'।

আর সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুর রহিম দুই দশক আগে বাংলাদেশে প্যাশন ফল প্রচলনের উদ্যোগ নিয়েছিলেন।