BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপ্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাঁক্রকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ প্যারিসের উপকণ্ঠে বন্দুকধারীর হামলাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন। ওই হামলায় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

এই হামলাকে 'প্রজাতন্ত্র ও জাতির জীবনে একটি সন্ধিক্ষণ' উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের নির্বিচার বর্ণবাদী হত্যাকাণ্ডের ঘটনা আগে কখনো ঘটেনি।

প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে লা ভেরিয়েরে গুলির ঘটনা ঘটে।

হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি চালান। শুক্রবার প্রায় ১৫ মিনিট ধরে হামলাটি চলে।

হামলাকারীকে অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আর যারা আহত হয়েছে তাদের মধ্যে ১২ বছর বয়েসি একটি মেয়েসহ তিনজনের অবস্থা গুরুতর।