BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপ্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Bloomberg via Getty Images

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর গৃহবন্দি করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

এর কয়েক মিনিট আগে নিজ দলের সদস্যসহ আইন প্রণেতারা তাকে ক্ষমতা থেকে অপসারণের পক্ষে ভোট দেন।

তবে বৃহস্পতিবার তিনি পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তার পদত্যাগ প্রস্তাব গ্রহণ না করে তাকে অভিশংসন ও অসদাচরণের অভিযোগে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া আজীবন সিনেট সদস্যপদ এবং দায়মুক্তির সুবিধাও হারাবেন তিনি।