BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকারকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর ও সাভার ও পার্শ্ববর্তী জেলা গাজীপুরের বিভিন্ন এলাকায় রোববার বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

সকাল থেকে বিক্ষোভ চলাকালে মিরপুর, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় পোশাক কারখানায় ভাংচুরের ঘটনা ঘটে। সকালে বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি গাড়িতে আগুনও দেয় বিক্ষোভকারীরা।

সংঘর্ষের সময় মিরপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গাজীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও মাঠে নামে।

তখন ওইসব এলাকায় বিক্ষোভকারীরা বিভিন্ন কারখানায় ভাঙচুরও চালায় বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এমন পরিস্থিতির মধ্যেই রোববার শ্রমিকদের দাবি অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।