শনিবার, ১৪ নভেম্বর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাসপোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি হোক, স্বস্তিতে থাকুন মালিকেরাও...লেখা: মোবারক হোসেন হৃদয়প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০: ২৮ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণফাইল ছবিপোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির পরিকল্পনা চলছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারলাম। ইতিমধ্যে পোশাক কারখানার মালিকপক্ষও এ বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে।
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান অপরিসীম। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতিতে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শিল্পের সক্ষমতা বিবেচনায় শ্রমিকদের বেতন বৃদ্ধি করা অসম্ভব কিছু নয় বলেই মনে করি।
তবে গত নভেম্বরের শুরুতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় একজন মালিকপক্ষের প্রতিনিধির বক্তব্য শুনে বিষয়টি নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়েছে। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, পোশাক কারখানার ব্যবসা পরিচালনা করতে গিয়ে মালিকদের বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এমনকি বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিতে হয় বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, এসব অতিরিক্ত ব্যয়ের চাপ না থাকলে শ্রমিকদের মাসিক ৩০ হাজার টাকা তো দূরের কথা, ৪০ হাজার টাকা বেতন দেওয়ার সামর্থ্যও তাঁদের থাকত।
এই বক্তব্যের সত্যতা ও বাস্তবতা যাচাই করা অবশ্যই প্রয়োজন। তবে প্রশ্ন হলো, একটি সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিতে গিয়ে যদি উদ্যোক্তাদের অযৌক্তিক চাপ বা অনিয়মের মুখোমুখি হতে হয়, তাহলে সেটিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি মালিকপক্ষের জন্যও একটি স্বচ্ছ, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা প্রয়োজন। কারণ, শ্রমিক ও মালিক দুই পক্ষই এই শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। এক পক্ষের স্বার্থ উপেক্ষা করে অন্য পক্ষের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, শ্রমিকদের বেতন বৃদ্ধির পাশাপাশি পোশাক কারখানার মালিকদের ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা, অতিরিক্ত ব্যয় ও অনিয়মের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।