শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে ফিচারপোকামাকড়ের চলার কৌশলে মিলছে মানুষের সমাধানবন্ধুসভা প্রতিবেদক প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০: ০০ ছোট্ট মস্তিষ্ক নিয়েও পোকামাকড় বেশ জটিল সমস্যার সমাধান করতে পারে।পিঁপড়া, মৌমাছি, পঙ্গপাল, তেলাপোকা ও ফলের মাছির আচরণ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। কীভাবে বিকল্প বাছাই করতে হয়, দলগত সিদ্ধান্ত নিতে হয় কিংবা নিজের অনুভূতি বুঝতে হয়—ক্ষুদ্র এসব প্রাণীর আচরণে মিলতে পারে তার উত্তর।
মানুষ নিজের বুদ্ধিমত্তা নিয়ে গর্ব করতে পছন্দ করে। চিন্তাভাবনা করার ক্ষমতাকে বিবর্তনের পথে নিজেদের বড় অর্জন বলে মনে করি আমরা। কিন্তু অনেক সময় দীর্ঘক্ষণ চিন্তা করেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। ভুল সিদ্ধান্ত নেওয়াও আমাদের স্বাভাবিক প্রবণতা।
অন্যদিকে ক্ষুদ্র বীজের মতো মস্তিষ্ক নিয়েও পোকামাকড় বেশ জটিল সমস্যার সমাধান করতে পারে। তাদের এই দক্ষতা থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এমন কিছু অ্যালগরিদম তৈরি করেছেন, যা পরিবহন, যোগাযোগ ও পণ্য সরবরাহের মতো বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
পিঁপড়াপোকামাকড়ের আচরণ থেকে ভালো সিদ্ধান্ত নেওয়ার পাঁচটি শিক্ষা—
পিঁপড়ার কাছ থেকে শিখুন বিকল্প বাছাইয়ের কৌশলঅনেক বিকল্পের মধ্যে কোনটি বেছে নেবেন, তা নির্ধারণ করা সহজ নয়। বিশেষ করে সামনে যখন থাকে অসংখ্য সম্ভাবনা। মনোবিজ্ঞানে এ ধরনের পরিস্থিতিকে বলা হয় ‘চয়েস ওভারলোড’, অর্থাৎ অতিরিক্ত বিকল্পের কারণে সিদ্ধান্ত নিতে অসুবিধা।
খাবারের সন্ধানে নতুন জায়গা বেছে নেওয়ার সময় পিঁপড়ারাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়। তবে এ সমস্যা সমাধানে তাদের রয়েছে কার্যকর কৌশল।