BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
২০২৬ সালের ১৩ই নভেম্বর, শুক্রবার। দিনটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বেশ কয়েকটি আরব গণমাধ্যমে আবারও আলোচনায় এসেছে 'পৃথিবীর ধ্বংস' হওয়া বা মহাপ্রলয়ের একটি ধারণা।
এই তারিখটি ৬৬ বছর আগে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত, যেখানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল।
যে বর্ণনাটি ছড়িয়ে পড়ছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিন জন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।
গবেষকেরা তাদের গবেষণায় উপসংহারে বলেছিলেন, যদি বৈশ্বিক জনসংখ্যা প্রায় দুই হাজার বছর ধরে পর্যবেক্ষণ করা প্রবৃদ্ধির ধারা অনুযায়ী বাড়তেই থাকে, তাহলে তাদের গাণিতিক মডেল অনুযায়ী তাত্ত্বিকভাবে ২০২৬ সালের নভেম্বরে মানুষের সংখ্যা 'অসীমে' পৌঁছাবে।
কিন্তু গবেষকেরা কি সত্যিই মানবজাতির বিলুপ্তির কথা বলেছিলেন?