BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Universal Images Group via Getty Images
বিকেল হলেই অলিগলিতে ভাজাপোড়ার দোকানের সামনে ভিড় জমে যায়। কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল, তার মধ্যে ছাড়া হচ্ছে পুরি, সিঙাড়া, সমুচা, পিয়াজু। গরম গরম মুখরোচক এই খাবারের ঘ্রাণে জিভে জল আসে অনেকেরই।
কিন্তু এই মুখরোচক খাবারের আড়ালে লুকিয়ে আছে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা। যার নাম হলো পোড়া তেল।
যে তেলে সকাল থেকে রাত পর্যন্ত বারবার ভাজা হচ্ছে, কালো হয়ে ফেনা উঠছে- সেই তেলেই ভাজা হচ্ছে অনেকেরই প্রিয় খাবার সিঙাড়া-পুরি।
ঢাকায় সম্প্রতি এক সেমিনারে বাংলাদেশে মুখরোচক খাবার তৈরিতে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বারবার ব্যবহৃত এই তেল শুধু পেটের সমস্যা নয়, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।