বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে খেলাচট্টগ্রাম বন্ধুসভা পাহাড়ি মেয়েদের জয়জয়কার চট্টগ্রামেলেখা: আফিফ ইব্রাহীমপ্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭: ৩০ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রথম আলো
সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার পর বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় নাসিরউদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজওয়াজ খান।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাঙামাটির দল সুইহলামং ফুটবল একাডেমি বনাম খাগড়াছড়ি ফুটবল একাডেমি। গোলশূন্য প্রথমার্ধের পর শুরুতে খাগড়াছড়ি ফুটবল একাডেমি এগিয়ে গেলেও সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সুইহলামং ফুটবল একাডেমি, ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে জাতীয় দলের খেলোয়াড় উমেহ্লা মারমা সুইহলামং ফুটবল একাডেমিকে সমতায় ফেরান। অবশিষ্ট সময়ে দুই দলের আর কেউই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে।
টাইব্রেকারে উভয় দলের শুরুটাই ছিল হতাশাচ্ছন্ন। উভয় দলই ব্যর্থ হয় বল জালে জড়াতে। তবে প্রাথমিক পাঁচ সুযোগের অবশিষ্ট চারটি উভয় দলই কাজে লাগাতে সমর্থ হওয়ায় এরপর খেলা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথেই কপাল পুড়ল খাগড়াছড়ি ফুটবল একাডেমির। দলকে সমতা ফেরাতে আসা দলটির গোলরক্ষক ইশিতা ত্রিপুরার শটটি থামিয়ে দিয়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে দলের ৫-৪ গোলের জয় নিশ্চিত করেন সুইহলামং ফুটবল একাডেমির গোলরক্ষক কেমি মারমা। এর সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান তিনি। সুইহলামং ফুটবল একাডেমিও নিশ্চিত করে আঞ্চলিক পর্বের সেমিফাইনালে নিজেদের অংশগ্রহণ।
দিনের দ্বিতীয় ম্যাচ তথা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্চগড় থেকে এসে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমিতে নাম লেখানো লাইসা আক্তার মণির জোড়া গোলে দলটি অনায়াসেই ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় খাগড়াছড়ি স্পোর্টস একাডেমির বিপক্ষে। জোড়া গোল করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় ম্যাচসেরা হন লাইসা আক্তার মণি।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে দৈবচয়নের ভিত্তিতে সরাসরি বাই পেয়ে শেষ চার নিশ্চিত করা আরেক দল স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি যেন রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেল সহজ জয় নিয়ে শেষ চার নিশ্চিত করা বাংলাদেশ বয়েজ একাডেমি সামনে। খাগড়াছড়ির দলটি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও জানাতে পারেনি চট্টগ্রামের স্থানীয় দলটিকে। ফলে কপালে জুটল তাদের ৫-০ গোলের লজ্জাজনক পরাজয়। এ জয়ের ফলে দ্বিতীয় দল হিসেবে আঞ্চলিক পর্বের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি। ম্যাচে কেবল একবার বল জালে জড়াতে পারলেও সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করানোর পাশাপাশি এ ম্যাচে চমৎকার খেলায় ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি জিতে নেন বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমির উইঙ্গার নুরজাহান খাতুন।