BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর তড়িঘড়ি জারি করা হয়েছে এই নির্দেশাবলী।
এর আগে ইরানের মাউন্ট কোলাং পর্বতমালাসহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন কী মার্কিন গণমাধ্যমে এই খবরও প্রকাশিত হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টকে ইরানে আবার হামলা চালানোর জন্য চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য মঙ্গলবারই ইরানের উপর হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন। টেলিফোন মারফত 'ফক্স নিউজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন তিনি। এর আগে হরমুজ প্রণালির কেশম দ্বীপকে লক্ষ্য করে অভিযান চালানোর খবর পাওয়া গিয়েছিল।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ইরান একটা অ্যান্টি এয়ারক্রাফ্ট সিস্টেম তৈরি করেছিল এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে নিশানা করে আমরা গত রাতে সফলভাবে আঘাত হেনেছি।"
তিনি এই অভিযানকে "লিমিটেড অ্যাটাক" বা সীমিত পরিসরের হামলা হিসেবে বর্ণনা করেছেন।