পাবনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত সাইফুল ইসলামকে (৪০) আটক করেছে। শিশুটি স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি মজিবর রহমান। এ ঘটনার পর অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল শনিবার বিকেলে শিশুটিকে ডেকে নিজের চায়ের দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আশপাশের মানুষ টের পেয়ে এগিয়ে গেলে তিনি শিশুটিকে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সাইফুলের বাড়ি ও চায়ের দোকানে ভাঙচুর করেন।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যে স্থানীয় লোকজন অভিযুক্তের দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে দোকানে আগুন দিয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে।

ই-মেইল: [email protected], [email protected]