এ উদ্যোগের মাধ্যমে পাখিদের জন্য নিরাপদ বসবাসের পরিবেশ তৈরির পাশাপাশি মানুষের মধ্যে প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন বন্ধুরা। তাঁদের বিশ্বাস, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই মানুষের পাশাপাশি পাখিদের বেঁচে থাকা ও নিরাপদে বিচরণের পরিবেশ নিশ্চিত করাও আমাদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব।

পাখিদের নিরাপদ আবাসের জন্য বাসা তৈরি করছেন বন্ধুরা।বন্ধুসভার এই উদ্যোগ কেবল পাখিদের আশ্রয় তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রকৃতির প্রতি ভালোবাসা, জীবের প্রতি সহমর্মিতা এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার একটি সচেতনতামূলক প্রয়াস। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পাখি ও প্রকৃতির প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।