BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৮ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকার শঙ্কাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, RESCUE 1122

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে ১৮ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্র।

পেশোয়ারের দির কলোনি এলাকায় একটি বেসরকারি স্কুলে আজ এই ঘটনা ঘটে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনায় আরও এক ডজনের বেশি শিশু আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর এলআরএইচে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দপ্তর এক বিবৃতিতে বলেছে, "এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে পুরো জাতি স্তম্ভিত হয়ে পড়েছে।"