BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, BBC/Archisman Saha
ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন অফিসার মহম্মদ শামীম আখতার তার দিন শুরু করেন ভারতের নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে। ছয় মাস যাবত সেখানে তার অবস্থান ঝুলে আছে একটিমাত্র শব্দে – 'পেন্ডিং'।
মি. আখতার সেই ৯০ লাখ ৮৩ হাজার ভোটারের একজন, যাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এটি ঘটে, যে নির্বাচনে প্রায় ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ ৯০ লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রক্রিয়াকে ভোটার তালিকার 'শুদ্ধিকরণ' হিসেবে উল্লেখ করেছিলেন। তালিকা থেকে 'অনুপ্রবেশকারী'দের সরিয়ে ফেলার গুরুত্বের ওপরও জোর দিয়েছিলেন তিনি।