BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপর্তুগাল থেকে যৌতুক পাওয়া 'বোম্বে' দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ইতিহাসে এমন বিয়ের উদাহরণ খুব কমই পাওয়া যায়, যেখানে কনের দেশকে সামরিক ও নৌ সহায়তার নিশ্চয়তা দেয় বর, আর কনে যৌতুক হিসেবে শুধু সম্পদ ও বাণিজ্যিক সুবিধাই নয়, এমন ভূখণ্ডও নিয়ে আসে যার একটি পরে বিশ্বের অন্যতম প্রধান আর্থিক, বাণিজ্যিক ও চলচ্চিত্র কেন্দ্র হয়ে ওঠে।

যৌতুকে পরিণত হওয়া সেই ভূখণ্ড হলো ভারতের বোম্বে, যা এখন মুম্বাই নামে পরিচিত।

১৭শ শতকের ওই রাজকীয় বিয়েতে বর ছিলেন ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস এবং কনে ছিলেন পর্তুগালের রাজা চতুর্থ জনের কন্যা ক্যাথরিন অব ব্রাগানজা।

কিন্তু আরব সাগরের তীরঘেঁষা সাতটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই উপকূলীয় জনপদ কীভাবে ইউরোপে রাজনৈতিক জোট হিসেবে ঘোষিত এই বিয়ের যৌতুকের অংশ হয়ে উঠল, যা পরে বোম্বে এবং আজ মুম্বাই নামে পরিচিত?

কোলাবা, ওল্ড ওম্যানস আইল্যান্ড (লিটল কোলাবা), বোম্বে, মাজগাঁও, পারেল, ওরলি ও মাহিম নামের এই দ্বীপগুলো শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন স্থানীয় হিন্দু ও মুসলিম শাসকদের অধীনে ছিল।