কর্মসূচিতে পরিযায়ী পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ১৯৭৪ সালের বন্য প্রাণী রক্ষা আইন ও ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের বিধানগুলো তুলে ধরা হয়। পাশাপাশি পাখি শিকার থেকে বিরত থাকতে এবং কেউ বন্য পশুপাখি শিকার করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
পাবনা বন্ধুসভার একটি ভালো কাজ।এ সময় উপস্থিত ছিলেন পাবনা বন্ধুসভার সহসভাপতি সেজানুর রহমান, সভাপতি রাশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শাদ, অর্থ সম্পাদক সোহানুর রহমান, বন্ধু আশফাকুর রহমান, আরেফিন সরকার, সাব্বির আলীসহ অন্য বন্ধুরা।