BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার সঙ্গে একজন কথিত চীনা গুপ্তচরের সম্পর্ক ছিল।
এ অভিযোগ এখন যুক্তরাষ্ট্রের সরকারি তদন্তের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউইয়র্ক টাইমসের মতে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করতেন যে অ্যালিস হুয়াং নামের একজন চীনা ব্যবসায়ী, যার সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তিনি বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।
জেনসেন হুয়াং রোববার স্বীকার করেন যে, তিনি তার স্ত্রীর প্রতি 'বিশ্বস্ত ছিলেন না' এবং স্ত্রী ও সন্তানদের যে ক্ষতি তিনি করেছেন, তার জন্য ক্ষমা চান।
মার্কিন প্রযুক্তি কোম্পানি এবং বিশ্বের অন্যতম দামী প্রতিষ্ঠান এনভিডিয়া এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বাধীন তদন্ত শুরু করেছে।