সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: '১৮ জেলায় ছড়িয়েছে আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটনিউ এইজের প্রধান শিরোনাম— 4 killed amid surge in AL violence across 18 districts; অর্থাৎ ১৮ জেলায় ছড়িয়েছে আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪।

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় অন্তত চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন বাস চালকের সহকারী, অপর তিনজন বিএনপির কর্মী। আর এই সহিংসতা ছড়িয়েছে ঢাকাসহ ১৮টি জেলায়।

যে ১৮টি জেলায় সহিংসতা হয়েছে, সেগুলো হলো— গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, বরিশাল, নওগাঁ ও ঢাকা।

গত মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেইসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাস, পুলিশের স্থাপনা, বিএনপি কর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখা।

গতকাল বুধবার সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল গোপালগঞ্জ। সেখানে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে শত শত গাছ কেটে ফেলা হয়েছে।

সেখানে আওয়ামী লীগ কর্মীরা পুলিশ পরিদর্শক আবু আলমকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে; তিনি গুরুতর আহত হয়েছেন।