BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটমানবজমিন পত্রিকার খবর - হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরে হঠাৎ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
থমথমে অবস্থা বিরাজ করছে এসব এলাকায়। বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এই প্রতিবেদনে বলা হচ্ছে - আকস্মিক এই বিশৃঙ্খলার পেছনে শুধু সাময়িক দাবি-দাওয়াই নয়, এর পাশাপাশি বাজারদরের সঙ্গে মজুরির সামঞ্জস্যহীনতা এবং বিভিন্ন গ্রুপের উস্কানি রয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
এই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, হঠাৎ কেন এই শ্রমিক অসন্তোষ? এর পেছনে কি কেবল মজুরি বৃদ্ধির দাবি, নাকি অন্য কোনো এজেন্ডা আছে? এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ (রোববার) মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।
দ্য ডেইলি স্টার পত্রিকার খবর - Jamaat, NCP face 'growing rift over local elections' অর্থাৎ স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াত ও এনসিপির মধ্যে বাড়ছে দূরত্ব