BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'স্বাক্ষরেই থমকে আছে সংস্কার'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটমানবজমিনের প্রথম পাতার খবর— দল পুনর্গঠনে ক্লিন ইমেজ খুঁজছে বিএনপি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পরপরই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু হয়। চার অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তনের আভাস দেন দলের হাইকমান্ডও।
তবে এসব সংগঠনের কমিটি গঠন নিয়ে বিএনপিতে চলছে নানা হিসাব-নিকাশ। মূলত ক্লিন ইমেজের নেতৃত্ব আনার সিদ্ধান্তের কারণে কমিটি গঠনে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
বিএনপি এবং চার সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে পত্রিকাটি কথা বললে তারা জানায়, পাঁচই অগাস্টের পর সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলের অভিযোগ ওঠে। এসব অভিযোগে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
এখন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তরুণ, মেধাবী ও সংগঠনের জন্য ভালো ইমেজ রাখা নেতাদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামী রাজপথে থাকা নেতাদেরও মূল্যায়ন করা হবে।
সংগঠনকে গতিশীল করা এবং ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে নতুন নেতৃত্ব বেছে নিতে সময় নিচ্ছেন বিএনপির হাইকমান্ড।