BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ' কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে আজ সোমবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে আলোচনা, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রতিক্রিয়া এবং কক্সবাজারে রিসোর্টে আগুন লেগে হতাহতের ঘটনার ফলো আপ সংক্রান্ত সংবাদ গুরুত্ব পেয়েছে।
মানবজমিন পত্রিকার খবর - স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ।
খবরে বলা হয়েছে, কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে স্ত্রী ও দুই শিশুকন্যাসহ নিখোঁজ রয়েছেন নাহিদুর রহমান।
৪১ বছর বয়সী নাহিদ ঢাকার শেওড়াপাড়ায় স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানাকে (৩) নিয়ে বসবাস করতেন।
পরিবার নিয়ে ছুটি কাটাতে ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রিসোর্টটির একটি কক্ষ বুক করেছিলেন তাঁরা।
রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুন লাগার পর প্রাণ বাঁচাতে নাহিদ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন।