BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৬ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটমানবজমিনের শিরোনাম - 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'
খবরে বলা হচ্ছে, সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্ট মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলার পরও কেন আগাম কোনো তথ্য পায়নি ঢাকা? সৌদি কর্তৃপক্ষের পাঠানো বন্দিদের তালিকায় দণ্ডিত দুই বাংলাদেশির নাম ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের উল্লেখ ছিল।
এরপরও মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুযোগ কেন কাজে লাগানো গেল না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য না থাকার দাবি এবং সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আগাম কোনো বার্তা না পাওয়ার বিষয়টি এখন ঘটনার গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।
গত ১৪ই অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে।