BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'সর্বজনীন পেনশনে পরিবর্তন আসছে, আজীবন সুবিধা পাবেন স্বামী-স্ত্রী'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটগণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সর্বজনীন পেনশন স্কিমে স্বামী বা স্ত্রী আজীবন সুবিধা পাবেন, এমন একটি প্রস্তাব উঠেছে। ২১টি বোয়িং ও এয়ারবাস নিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তির সম্ভাবনা রয়েছে। ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে এসব খবর গুরুত্ব পেয়েছে।

দ্য বিজনেস স্টান্ডার্ডের শিরোনাম 'Universal Pension revamp planned: Spouse to get lifetime benefit' অর্থাৎ 'সর্বজনীন পেনশনে পরিবর্তন আসছে, আজীবন সুবিধা পাবেন স্বামী বা স্ত্রী'

খবরে বলা হচ্ছে, সর্বজনীন পেনশন স্কিমকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এতে বিভিন্ন সুবিধা—যেমন মৃত পেনশনভোগীর জীবনসঙ্গীর জন্য আজীবন পেনশন ও স্বাস্থ্যবীমা যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

আগামীকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য 'জাতীয় পেনশন কর্তৃপক্ষ'-এর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের জন্য এই প্রস্তাবগুলো উত্থাপন করা হবে বলে জানা গেছে।

পদাধিকারবলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের বোর্ডেরও চেয়ারম্যান অর্থমন্ত্রী।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতউজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে বোর্ডের সভায় বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হবে।