BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished এক মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটবণিক বার্তা পত্রিকার খবর - শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ডও গঠন করেছে সরকার। বোর্ড গঠনের ঘোষণা দিয়ে গতকাল শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম অসন্তোষের জেরে একদিনেই বন্ধ হয়ে গেছে দেশের বিভিন্ন শিল্প অধ্যুষিত এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক গতকাল কাজ না করেই কর্মস্থল ত্যাগ করেন। পরিস্থিতির উন্নতি না হলে আজও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। এ অবস্থায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী 'কাজ নেই, মজুরি নেই' নীতিতে কারখানা বন্ধ রাখার বিষয়টিও বিবেচনায় নিয়েছেন তারা।
এদিকে কারখানা চালু রাখতে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থরক্ষা, রফতানি কার্যক্রম নির্বিঘ্ন ও জননিরাপত্তা ঠিক রাখতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
১ নভেম্বর ২০২৬জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?১ নভেম্বর ২০২৬বাংলাদেশের সাথে সম্পর্কে সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত?৬ ডিসেম্বর ২০২৪End of content
কালের কণ্ঠ পত্রিকার খবর- পোশাক শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র