BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'শাহবাগ এলাকায় ৯ মাসে ৬৫ অজ্ঞাত মরদেহ উদ্ধার'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটবাংলাদেশের ৮৪ শতাংশের বেশি সরকারি হাসপাতাল থেকেই ডেঙ্গু রোগীর তথ্য পাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর; ঢাকার মধ্যে শাহবাগ এলাকায় সবচেয়ে বেশি অজ্ঞাতপরিচয় মরদেহ পাওয়া যাচ্ছে; নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং ডিসেম্বর ঘিরে নাশকতার ছকের খবর রয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শাহবাগ এলাকায় ৯ মাসে ৬৫ অজ্ঞাত মরদেহ উদ্ধার— সমকালের প্রধান খবর এটি।
এই প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাগ থানাধীন এলাকায় গত এক মাসে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কারও পরিচয় বের করা যায়নি। বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
শাহবাগ থানা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে শাহবাগ, ঢাকা মেডিকেল কলেজ ও আশপাশের এলাকা থেকে ৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ১৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ৬৫ জনের পরিচয় মেলেনি।
শাহবাগ এলাকায় ২০২৫ সাল বা তার আগে কত সংখ্যক অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার হয়েছে সে-সংক্রান্ত তথ্য পুলিশ দিতে পারেনি। তবে শাহবাগ থানা পুলিশের রমনা বিভাগের অধীন; এ বিভাগে ২০২৫ সালে ৮১টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়।