BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটমানবজমিন পত্রিকার সংবাদ- রাজধানী জুড়ে বোমার ছক
রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সন্ধ্যার পর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের পাশাপাশি গতকাল থানার আঙিনা ও সিআইডি পুলিশের গ্যারেজের পাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাটারায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে জনতা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী ধর্মঘটকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে।
এসব ঘটনায় দুর্বৃত্তদের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল। হেলমেট পরে এসে সিসি ক্যামেরার আওতার বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে তারা। পরিকল্পিতভাবে কেউ মোটরসাইকেল চালাচ্ছে, কেউ ককটেল ছুড়ছে, আবার কেউ দূর থেকে ঘটনার ভিডিও ধারণ করছে। এসব ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপ ও নির্দেশদাতাদের কাছে পাঠানোর বিনিময়ে অর্থ পাওয়ার তথ্যও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগে থেকেই বিভিন্ন স্থানে রেকি করে বাস শনাক্ত করা হয়। পরে এক পক্ষ ককটেল নিক্ষেপ করে এবং অন্য পক্ষ গিয়ে বাসে আগুন দেয়। এসব নাশকতার পরিকল্পনা বিদেশ থেকে করা হচ্ছে এবং সেখান থেকে অর্থ পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা নির্দেশনা বাস্তবায়ন করছে বলেও তাদের দাবি।
৮ নভেম্বর ২০২৬শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?৮ নভেম্বর ২০২৬নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট৮ নভেম্বর ২০২৬End of content