BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'মুখ খুললেই বিপদ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটভুক্তভোগীকেই সরকারের হয়রানির অভিযোগ; কোভিড-১৯ এর সময়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে স্থাপন করা আইসিইউ ও আরটি-পিসিআর ল্যাবগুলোর বড় অংশই বর্তমানে বন্ধ; বড়দের প্রশ্রয়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা; আইনের নজরদারির বাইরে শিশুদের দত্তক নেওয়া এবং এলপিজির বাজার ঘিরে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— Speak out at your peril, অর্থাৎ মুখ খুললেই বিপদ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের পর সরকারি নানা সংস্থার পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনার পর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
সালমানের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ যে তাড়াহুড়ো দেখিয়েছে সেটি বিরল।
তার শ্বশুর শেখ নুরুল ইসলাম, যিনি এই কনটেন্ট ক্রিয়েটরকে বিয়ে করার কারণে মেয়ে দিশা ইসলামের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন; তার প্রতিষ্ঠান 'ফুয়াং বোলিং সার্ভিসেস লিমিটেডে' একের পর এক অভিযান চালানো হচ্ছে।