BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ— সমকালের প্রধান সংবাদ এটি।
এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের (এমপি) বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মন্ত্রীর অভিপ্রায়ে ২০৩টি আসনে এমপিরা তাদের পছন্দের প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন। বিশেষ এই বরাদ্দের পরিমাণ ৫১ কোটি ১৮ লাখ টাকা।
আগামী বছর ৩০ জুনের মধ্যে বরাদ্দের টাকা খরচ করতে হবে। আর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারি থেকে মে পর্যন্ত।
বিরোধী দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, এমন আসনের ইউনিয়নগুলো এই বিশেষ বরাদ্দ পায়নি।
তবে বিরোধী জোট ছেড়ে যাওয়া খেলাফত মজলিসের এমপির আসনের (সিলেট-৫) ইউনিয়নগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।