BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'বোয়িংয়ের সাথে চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৯ মিনিটরাজপথে বিরোধীদলগুলোকে ছাড় দেবে না ক্ষমতাসীন বিএনপি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সোয়া দুই লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেনি। ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে। এ ছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়াসহ আন্তর্জাতিক ও অর্থনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরও রয়েছে আজকের সংবাদপত্রগুলোতে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম 'France pushes Airbus as Boeing deal draws near' অর্থাৎ 'বোয়িংয়ের সাথে চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ'।
আগামীকাল নিউ ইয়র্কে ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সময়ে জাতীয় পতাকাবাহী এই সংস্থার কাছে ১০টি এয়ারবাস বিমান বিক্রির জন্য ফ্রান্সও জোর তৎপরতা চালাচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) বোয়িংয়ের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের একটি উচ্চপদস্থ সূত্র গতকাল এই বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতেও আছে।
সূত্রটি জানায়, বিমানের চেয়ারম্যান রুমি আখতার হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করবেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে।