BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি শত শত প্রার্থী'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটমানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি শত শত প্রার্থী।

এই খবরে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও অনিশ্চয়তায় পড়েছেন শত শত প্রার্থী।

গত বৃহস্পতিবার বিভিন্ন জেলায় নিয়োগপত্র দেওয়া শুরু হয়, তবে অনেক প্রার্থীর চূড়ান্ত ফলাফলে নাম এলেও পাননি নিয়োগপত্র।

তারা ভেরিফিকেশনের কারণে নিয়োগপত্র পাননি বলে ধারণা করলেও সুনির্দিষ্ট কারণ জানেন না।

নিয়োগপত্র না পাওয়ার কারণ হিসেবে কয়েকজন প্রার্থী এনএসআই ও ডিএসবি যাচাইয়ের 'নেতিবাচক' প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন।

বিভিন্ন জেলার প্রার্থীদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে অন্তত ২৭ জেলায় প্রায় ৮০০ জনের তথ্য পাওয়া গেছে; যারা নিয়োগপত্র হাতে পাননি। অন্য জেলাগুলো থেকেও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ আসছে।