BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'পুলিশের কাজে ধীরগতির কারণে নিখোঁজ শিশুদের লাশ পাওয়া যাচ্ছে'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৬ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটআজ সোমবার- ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় আজও গুরুত্ব পেয়েছে কুমিল্লার কিশোর হত্যা ও এ নিয়ে পুলিশের বক্তব্য। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর প্রায় সব পত্রিকার প্রথম পাতায় দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরের খবরও আছে শীর্ষ সংবাদের তালিকায়।

নিউ এইজ পত্রিকার প্রধান শিরোনাম- Many missing children turn up dead as police slow to act অর্থাৎ পুলিশের ধীরগতির কারণে নিখোঁজ শিশুদের লাশ পাওয়া যাচ্ছে।

দেশে শিশুদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ বছরে নিখোঁজ হওয়ার পর অন্তত ২২০ শিশুর মরদেহ পাওয়া গেছে।

তাদের অনেকের মরদেহ পচে যাওয়া বা গুরুতরভাবে বিকৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করেছে।

তবে ওই সময়ে মোট কত শিশু নিখোঁজ হয়েছিল এবং তাদের মধ্যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে কোনো পরিসংখ্যান দেয়নি সংগঠনটি।