BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished এক মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটআজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে বেশি গুরুত্ব পেয়েছে কুমিল্লায় নিখোঁজ কিশোরের মৃত্যুর খবরটি। এছাড়া বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ও আওয়ামী লীগের ফেরাকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর এবং ১১ দলীয় জোটের লং মার্চ নিয়ে খবর রয়েছে আজকের পত্রিকাগুলোতে।
নিউ এইজ পত্রিকার খবর - Bus arson, crude bomb blasts in city amid beefed-up security অর্থাৎ নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ।
নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি ও অতিরিক্ত তল্লাশিচৌকি বসানোর মধ্যেই শনিবার রাজধানীতে অন্তত চারটি যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি চলন্ত বাস ছিল। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটে।
মহাখালীতে দুটি, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছে একটি, মালিবাগে তিনটি এবং বাবুবাজার সেতুর নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাতে কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মিন্টো রোডের সরকারি বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে বৈঠক হয়। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।