সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'নাশকতা মোকাবিলা: সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিট'নাশকতা মোকাবিলা: সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি' যুগান্তরের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সাংগঠনিক ও রাজনৈতিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি। তবে দলটি কিছুতেই আইন নিজের হাতে তুলে নেবে না।
এছাড়া ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিকভাবে তৎপর থাকবে দলটি।
তবে তাদের মূল ফোকাস থাকবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডেডলাইনের দিকে। আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে সাংগঠনিক নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনকেও মাঠে থাকার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড।
এছাড়া দলীয় সংসদ-সদস্যদেরও রাজপথে থাকার বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিসেম্বরের মধ্যে চব্বিশের গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।