BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটসন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে রাজধানীতে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং নতুন গবেষণা বলছে বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু - বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার শিরোনামে গুরুত্ব পেয়েছে এসব খবর।
দেশ রূপান্তরের প্রধান শিরোনাম— নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা। এ খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক নাশকতা শুরু হয়েছে।
গত কয়েক দিন ধরেই বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণের যে ঘটনা, তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নেমে এসেছে। তা রুখতে মাঠে নেমেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে রাজধানীর মোড়ে মোড়ে দল বেঁধে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে গতকাল বুধবার। কোথাও কোথাও নাশকতার প্রতিবাদে বিক্ষোভও হয়েছে।
এছাড়া, সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে পুলিশকে মোড়ে মোড়ে তল্লাশি চালাতে দেখা গেছে।
তবে, এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল নাশকতার ঘটনা ঘটেছে।