BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটবিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তবে দীপের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের বক্তব্য নিয়ে তাহসিফের বাবার মত ভিন্ন; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য— মানবজমিনের প্রধান শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রহস্য আরও বাড়ছে। তাহসিফের বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তেও নতুন মোড় নিয়েছে।
দীপ দুইদিনে দুই ধরনের তথ্য দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ধোঁয়াশার মধ্যে আছে।
তবে ঘটনার পুরোটাই দীপ জানেন, তা মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা। তাই তাকে জিজ্ঞাসাবাদ করেই পুরো রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তারা।
দীপের দেওয়া তথ্যে ঘটনাস্থল নির্ধারণ, তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ইতোমধ্যে।