BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৬ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক— মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

খবরটিতে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক হয়।

মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের কথা নিশ্চিত করলেও দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেনি।

এমন এক সময়ে দুই কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হলো, যখন শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

অন্যদিকে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা।