BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস— সমকালের প্রধান শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনার মাধ্যমে যানজট কমাতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ পদ্ধতিতে একটি রুটে একাধিক নয়; ঢাকাকে ৩২টি রুটে বিভক্ত করে সবকটিতে কেবল একটি করে কোম্পানির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলবে।
এ পদ্ধতিতে কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই- টিকেটিং ও জিপিএস ট্র্যাকিং থাকবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসে বাস স্টপেজ নির্ধারণ, লক্কড়ঝক্কড় বাস মেরামত এবং চালকদের মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই সময়ে কয়েকটি রুট চালু করা হবে।