BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে অনড় আওয়ামী লীগ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটডেইলি টাইমস অব বাংলাদেশের শিরোনাম 'AL STILL VOWS DECEMBER RETURN' অর্থাৎ 'ডিসেম্বরেই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে অনড় আওয়ামী লীগ'।

খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু তার দল আওয়ামী লীগ তাকে ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে অনড় অবস্থানে।

হাসিনার পক্ষে ব্রিটিশ ল ফার্ম 'ম্যাট্রিক্স চেম্বার্স'-এর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া এই অনুরোধটি তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনার আরও একটি ক্ষেত্র তৈরি হয়েছে।

এ পদক্ষেপকে সম্ভবত আওয়ামী লীগের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। যার লক্ষ্য হলো হাসিনার প্রত্যাবর্তনকে একটি জনসংশ্লিষ্ট ও কূটনৈতিক ইস্যুতে পরিণত করার মাধ্যমে বিএনপির ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা।

সরকারের অবস্থান সত্ত্বেও, আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন ডিসেম্বরে হাসিনার ফিরে আসার প্রস্তুতি চলছে।