BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'ডিএমপির চাঁদাবাজ ও দখলদারদের তালিকায় শীর্ষে বিএনপি নেতা-কর্মীরা'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটআজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার একটা বড় অংশজুড়েই ছিল ক্ষমতাসীন দল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে নানা সংবাদ। এর বাইরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়েও সংবাদ গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোতে।

নিউ এইজ পত্রিকার প্রধান খবর - BNP activists dominate DMP lists of extortionists, grabbers অর্থাৎ ডিএমপির চাঁদাবাজ ও দখলদারদের তালিকায় বিএনপি নেতা-কর্মীরা শীর্ষে।

খবরে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকায় রাজধানীতে চাঁদাবাজি ও জমি-সম্পত্তি দখলে জড়িত এক হাজার ৫৩০ জনের নাম রয়েছে। তাদের মধ্যে ২৭৮ জনকে অপরাধের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ২৩০ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের বর্তমান বা সাবেক নেতা-কর্মী।

মাঠপর্যায়ে সক্রিয় এক হাজার ২৫২ জনের মধ্যে অন্তত ৩৫০ জন বিএনপি বা অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া ফুটপাত, বাজার, পরিবহন, নির্মাণকাজ, বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পকারখানা ও জমি দখলসহ বিভিন্ন খাত থেকে চাঁদা আদায়ের তথ্যও এতে উঠে এসেছে।

ডিএমপির একজন কর্মকর্তা জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় ধরে তদন্তের ভিত্তিতে ওই তালিকা তৈরি করা হয়েছে এবং নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।