BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'ডিএমপির অপরাধী চক্রের তালিকায় প্রতি ছয়জনে একজন ১৮ বছরের কম বয়সী'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটনিউ এইজের প্রধান শিরোনাম– One in six on DMP criminal gang list under 18; ডিএমপির অপরাধী চক্রের তালিকায় প্রতি ছয়জনে একজন ১৮ বছরের কম বয়সী।
খবরে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধী চক্রের তালিকায় থাকা অর্ধেকেরও বেশি সদস্যের বয়স ২০ বছর বা তারও কম। এর মধ্যে প্রতি ছয়জনের একজনের বয়স ১৮ বছরের নিচে।
পুলিশের তথ্যের ওপর ভিত্তি করে দৈনিকটির বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।
ডিএমপির এই তালিকায় রাজধানীতে সক্রিয় ১২২টি চক্রের সাথে জড়িত ৮৯৩ জনের বয়সের তথ্য রয়েছে। তার মধ্যে ১৫২ জন বা ১৭ শতাংশের বয়স ১৮ বছরের নিচে এবং ৩২২ জন বা ৩৬ শতাংশের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
অর্থাৎ, তালিকায় থাকা মোট ব্যক্তির মধ্যে ৪৭৪ জন বা ৫৩ শতাংশের বয়স ২০ বছর বা তার কম।
অন্যদিকে, ৩০ বছরের বেশি বয়সী ব্যক্তির সংখ্যা মাত্র ৪৪ জন বা প্রায় ৫ শতাংশ।