BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৬ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটটাইমস অব বাংলাদেশের দ্বিতীয় প্রধান খবর— Envoy excluded from PM's Japan visit for 'Jamaat link'; অর্থাৎ 'জামায়াত সংশ্লিষ্টতায়' প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ।

এই প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

কোনো সরকারপ্রধানের সফরের ঠিক আগেভাগে এ ধরনের পদক্ষেপ একেবারে নজিরবিহীন।

রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সফরের প্রস্তুতি সামলানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে দাবি করা হয়, দাউদ আলী জামায়াতের সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকে ওই দলের আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে গত মে মাসে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের এক সপ্তাহের জাপান সফরের আয়োজনে দাউদ আলী সাহায্য করেছিলেন।

এর ওপর ভিত্তি করেই ৩১ বছরের এই অভিজ্ঞ কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি ভিত্তিতে ১৬ই অক্টোবরের মধ্যে তাকে দেশে আসতে বলা হয়। আর তিনি দেশে ফেরার পর নির্দেশ দেওয়া হয়, প্রধানমন্ত্রীর জাপান সফর শেষ না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই অবস্থান করতে হবে।