BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'গঙ্গা চুক্তিতে নতুন সমীকরণ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটনয়া দিগন্তের প্রধান শিরোনাম— গঙ্গা চুক্তিতে নতুন সমীকরণ। খবরে বলা হয়েছে, গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ই ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির শেষ প্রান্তে পৌঁছে ঢাকার স্পষ্ট অবস্থান— নতুন ও অধিকতর কার্যকর একটি চুক্তি সম্পাদন।
বাংলাদেশের প্রাথমিক ও মূল দাবিগুলোর একটি হচ্ছে, নতুন চুক্তিতে একটি সুনির্দিষ্ট আইনি 'গ্যারান্টি ক্লজ' অন্তর্ভুক্ত করতে হবে, যাতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যায্য অংশের পানি পাওয়ার পূর্ণ নিশ্চয়তা থাকে।
অন্যদিকে, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গার মতো অভিন্ন নদীগুলোর পানি বণ্টন সংক্রান্ত যাবতীয় আলোচনা যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমেই নির্ধারিত হবে।
চুক্তি সংক্রান্ত কারিগরি পর্যায়ের বৈঠকগুলো বর্তমানে অব্যাহত রয়েছে বলেও সম্প্রতি জানায় নয়াদিল্লি।
সামগ্রিক পরিস্থিতিতে আলোচনার পথ খোলা থাকলেও মূল কূটনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নতুন চুক্তিতে বাংলাদেশ কার্যকর ন্যূনতম পানিপ্রবাহের যে নিশ্চয়তা চাইছে, ভারত শেষ পর্যন্ত তা কতখানি গ্রহণ করতে প্রস্তুত?
নয়া চুক্তির জন্য বাংলাদেশ তিনটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে। প্রথমত, নদীর রিয়েল-টাইম বা বাস্তব সময়ের পানিপ্রবাহের সঠিক তথ্য; দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের কারণে প্রবাহের সম্ভাব্য পরিবর্তনজনিত ঝুঁকি এবং অনাকাঙ্ক্ষিত পানি সঙ্কটে উভয় দেশ কীভাবে ঘাটতির বোঝা সমতার ভিত্তিতে ভাগ করবে।